শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ঝিনাইদহে বৃষ্টির জন্য নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসুম পারভেজ শাকিল
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বৃষ্টির জন্য প্রার্থনা করে বিশেষ নামাজ সালাতুল ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

জেলা ইমাম পরিষদের উদ্যোগে বুধবার (২৪ এপ্রিল) সকাল ৮টায় খেলা মাঠে নামাজের আয়োজন করা হয়।

এ উপলক্ষে সকাল থেকেই মাঠে উপস্থিত হতে থাকেন সব শ্রেণি, বয়সের মুসল্লিরা। পরে নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়।

মোরেলগঞ্জে খোলা আকাশের নিচে ইস্তিস্কার নামাজে অংশ নেওয়া সাধরাণ মুসল্লিরা বলেন, দীর্ঘদিন ধরে ঝিনাইদহ সহ সারাদেশে বৃষ্টি নেই। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আল্লাহ যেন বৃষ্টির মাধ্যমে এ অবস্থা থেকে সবাইকে পরিত্রাণ করেন– এটাই প্রার্থনা।

ঝিনাইদহ ইমাম পরিষদের সভাপতি সাইদুর রহমান বলেন, যখন দীর্ঘদিন বৃষ্টি হতো না, তখন নবী করিম সা. সাহাবাদের নিয়ে যে বিশেষ সালাত আদায় করতেন, তাকে সালাতুল ইস্তিস্কার নামাজ বলে। ইস্তিস্কার মানে বৃষ্টি প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করা।