বরিশালে মসজিদ থেকে তাবলিগ জামাতে আসা মুসল্লিদের ১৩ কেজি গরুর মাংস চুরির ঘটনা ঘটেছে।
এতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো এলাকাজুড়ে। চোরকে ধরতে রীতিমতো উঠেপড়ে লেগেছে এলাকার মুসল্লিরা।
বুধবার (০১ মে) সকালে ঢাকার কাকরাইল মসজিদ থেকে ১৮ জেলার ১৯ জন মুসল্লি নিয়ে ৪০ দিনের চিল্লায় বরিশাল নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকার দারুল মোকাররম জামে মসজিদে আসেন। খবর পেয়ে সেখানে ছুটে আসেন বরিশালের তাবলিগ জামাতের সাথীরা। তাদের সম্মানে ১৩ কেজি গরুর মাংস কিনে এনে আয়োজন করা হচ্ছিল খাবারের। তবে দুপুরে মসজিদের দ্বিতীয় তলায় মাংস রেখে তাবলিগের সাথীরা জোহরের নামাজ পড়তে গেলে সেই মাংস চুরি হয়ে যায়।
তাবলিগ জামাতের সাথি ও স্থানীয়রা জানান, ১৩ কেজি গরুর মাংস চুরির পর পরই ৬ হাজাà