সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


চট্টগ্রাম ও নোয়াখালীর ওপর দিয়ে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্ক সংকেত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দেশের দুই অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি বলছে— চট্টগ্রাম ও নোয়াখালীর ওপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে। এ সময় এসব অঞ্চলের নদীবন্দরগুলোক ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। 

রোববার (৫ মে) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌহুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।