পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছেন। তারা হলেন ইয়াসিন আলী (২৩) ও আব্দুল জলিল (২৪)।
মঙ্গলবার (৮ মে) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলা রনচন্ডি বিওপি আওতাধীন এলাকা সীমান্ত পিলার ৪৪৬/১৪ আর এর কাছে খয়খাটপাড়া দরগাসিং এলাকায় ভারতের ১৭৬/ফকিরপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দলের গুলিতে তারা মারা যান।
জানা গেছে, নিহত ইয়াসিন আলী জেলার তেঁতুলিয়া উপজেলা ব্রহ্মতোল গ্রামের কেতাব আলীর ছেলে এবং আব্দুল জলিল একই উপজেলার সদর ইউনিয়নের মাগুরা গ্রামের জুনু মিয়ার ছেলে।
স্থানীয় পুলিশ ও বিজিবি জানান, মঙ্গলবার সকালে তেঁতুলিয়ার রনচন্ডি এলাকার দরগাসিং সীমান্ত এলাকায় হঠাৎ ওই যুবকদের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা