দুদিনের সফরে উত্তরবঙ্গে পৌঁছেছেন দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র চেয়ারম্যান ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান।
শনি ও রোববার (১১,১২ মে) তিনি সৈয়দপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এবং রংপুরের বিভিন্ন মাদরাসায় ইফতেহাহি দরস, দরসে বুখারী, মজলিসে দাওয়াতুল হকের উদ্যোগে বিভিন্ন মারকাযে ইসলাহি বয়ান করবেন।
তালিম তারবিয়াতের মান উন্নয়ন বিষয়ে পঞ্চগড় জেলার বেফাক শাখার উদ্যোগে যতনপুকুরী জামিয়া কারীমিয়া কেরাতুল কুরআন মাদরাসা ধাক্কামারায় আলোচনা সভায় যোগ দেবেন তিনি।
এছাড়াও এ সফরে তিনি জামিয়া টেক্সাইল সৈয়দপুর, পঞ্চগড়ের দারুল উলুম মদীনাà