সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


আকস্মিক বন্যায় সিলেটে কয়েক লাখ মানুষ পানিবন্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। পানিবন্দি হয়ে পড়েছে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার কয়েক লাখ মানুষ। কেউ চাইছেন উদ্ধার সহযোগিতা, আবার কোথাও দেখা দিয়েছে খাবার সংকট। গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন অনেকে। প্রশাসনের পক্ষ থেকে বন্যাকবলিত পাঁচ উপজেলায় ৪৭০ আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। প্রতিটি উপজেলায় ত্রাণ হিসেবে পাঠানো হয়েছে শুকনো খাবার, চাল ও নগদ টাকা। বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে বিভিন্ন এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে পানিবন্দিদের উদ্ধারে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেটের সব পর্যটন কেন্দ্র।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সিলেটে কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছিল। এ ছাড়া সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি এলাকায় টানা ভারী বৃষ্টিপাত হয়। ফলে সিলেটের সীমান্ত নদী দিয়ে পাহাড়ি ঢল নামতে শুরু করে। এতে সুরমা, সারি, গোয়াইন, ধলাই, পিয়াইন, লোভাসহ উত্তর সিলেটের সবকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে।

বুধবার