সীমানাপ্রাচীর ভেঙে ঢুকে যাওয়া ট্রেনের বগি।
পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পাশে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) গুদামের সীমানাপ্রাচীর ভেঙে ঢুকে গেছে। এতে বগিটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।
সোমবার (২৪ জুন) বিকেলে স্টেশনের ৭০৬ নম্বর রেকের ওয়াশ ফিডে (ধোয়ার স্থান) নেওয়ার সময় এসি ৭১১৫ নম্বরের বগিটি লাইনচ্যুত হয়।
পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নিরঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ট্রেনের বগিটি বৈদ্যুতিক পরীক্ষার জন্যই একতা এক্সপ্রেসে সংযুক্ত করে ওয়াশ ফিডে নেওয়া হচ্ছিল। ট্রেনটিতে এ সময় গতি কিছুটা বেশি ছিল। এ জন্য সেটি প্রথমে লাইনের শেà