সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


হিন্দু পরিচয়ে ২৩ দিন মন্দিরে আত্মগোপনে থাকে আজীম হত্যাকারী ফয়সালরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় মাস্টারমাইন্ড শিমুল ভুঁইয়ার পর দ্বিতীয় ও তৃতীয় ব্যক্তি হিসেবে জড়িত ছিল ফয়সাল ভুঁইয়া ও মোস্তাফিজুর রহমান। ১৯ মে তারা দেশে ফেরে। শিমুল ভুঁইয়ার কাছ থেকে পায় ৩০ হাজার টাকা। সেই টাকা নিয়ে সীতাকুণ্ড পাতাল কালীমন্দিরে তারা আত্মগোপনে চলে যায়। সেখানে তারা হিন্দু পরিচয়ে আশ্রয় নিয়ে ২৩ দিন অবস্থান করে।

আজ বুধবার (২৬ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে। এরপর হেলিকপ্টারে করে তাদের ঢাকায় আনা হয়।

হেলিকপ্টারটি বিকেলে রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু ট্রাই-টাওয়ারের জমিতে অবতরণ করে। সেখানেই সাংবাদিকদের ব্রিফ করেন ডিএমপির অতিরিক্ত কমিশনা