যশোর জেলাজুড়ে এক কোটি খেজুরের বীজ বপন করবে জেলা প্রশাসন। জেলাজুড়ে বড় পরিসরে বৃক্ষরোপণ অভিযান এবং জেলার ঐতিহ্যবাহী খেজুর রস ও গুড় শিল্পের টেকসই সংরক্ষণের উদ্দেশ্যে চলতি বর্ষা মৌসুমে এই বীজ বপন করা হবে। এক কোটি খেজুর বীজ বপনের পাশাপাশি জেলায় প্রায় ১৫ হাজার খেজুর গাছের চারা রোপণেরও উদ্যোগ নেয়া হয়েছে। আজ শনিবার ব্যতিক্রমী এই বৃক্ষরোপণ অভিযান শুরু হবে।
শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে এই খেজুর বীজ বপন ও চারা রোপণের কর্মসূচি ঘোষণা করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। যশোর কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, অভয়নগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ, ঝিকরগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান জানান, নির্বিচারে বৃক্ষ নিধন এবং রস সংগ্রহ ও গুà§