কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলি ও মর্টার শেলের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে টেকনাফ সীমান্তের বাসিন্দারা। শনিবার (৬ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সীমান্তের শাহপরীর দ্বীপ, সাবরাং ও টেকনাফ পৌরসভা সীমান্ত থেকে থেমে থেমে গোলা ও মর্টার শেলের বিকট শব্দ শোনা যায় বলে জানায় তারা।
এ ছাড়া শাহপরীর দ্বীপ ঘোলারচরের বিপরীতে মিয়ানমার জান্তা বাহিনীর রসদবোঝাই একটি নৌকা দুর্ঘটনায় এক বিজিপি সদস্য দ্বীপে আশ্রয় নিলে তাকে বিজিবির হেফাজতে নেওয়া হয়। এ সময় কয়েকটি মর্টারের শেলভর্তি বাক্স চরে ভেসে আসে বলে জানায় ওই এলাকার বাসিন্দারা।
শাহপরীর দ্বীপ বাজারপাড়ার এক বাসিন্দা বলেন, ‘সকাল থেকে সীমান্তের ওপারে গোলাগুলি ও মর্টার শেলের শব্দ শুনেছি। বিকেলে রাখাইনের আকাশে বিমান উড়তে দেখেছি। দুপুরে মিয়ানমারের জলসীমায় চলাচল করা সীমান্তে থাকা কয়েকটি নৌকা থেকে গুলি করতে দেখা গেছে। নৌকাগুলো মিয়ানমারের জান্তা বাহিনীর মাà¦