মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ
শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের ফাঁসির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সচেতন কওমী ছাত্র সমাজ।
শুক্রবার ১৬ আগষ্ট জুমার নামাজের পর ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে থেকে সচেতন কওমি ছাত্র সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়৷