রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত

শহিদ ফরহাদের স্মরণে চবিয়ান দ্বীনি পরিবারের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
শহিদ ফরহাদের স্মরণে চবিয়ান দ্বীনি পরিবারের দোয়া মাহফিল

সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মোঃ ফরহাদ হোসেন। গত ৪ আগস্ট নিজ জেলা মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে শাহাদাত বরণ করেন।

সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে চবিয়ান দ্বীনি পরিবারের উদ্যোগে শহিদ ফরহাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া মাহফিল আয়োজন করা হয়।

দোয়ার পূর্বে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, "শহিদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই স্বাধীনতা পেয়েছি। শহিদ ফরহাদ ভাই জীবিত থাকলে আজকে চবিয়ান দ্বীনি পরিবারের প্রোগ্রামে শরীক হতে পারতেন। অনেক কষ্ট নিয়ে আজ আমরা হাজির হয়েছি। মন থেকে ভাইয়ের জন্য দোয়া করবো।"

শহিদ ফরহাদের ডিপার্টমেন্টের বন্ধু রিয়াদ আহমেদ বলেন, "ফরহাদ মেধাবী ও নম্র ছেলে ছিলো। ফার্স্ট ইয়ারে ওর সিজিপিএ ৩.৬৭ ছিলো। ফরহাদ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। ফরহাদের রক্ত আমরা বৃথা যেতে দিবো না।"

চবি ক্যাম্পাস সংলগ্ন তাহমিদুল উম্মাহ মাদ্রাসার পরিচালক মোঃ মাহদি হাসান দোয়া পরিচালনা করেন। শহিদ ফরহাদ সহ দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহিদের রূহের মাগফিরাত কামনা করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ