রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত

হেফাজতে ইসলাম কাপাসিয়া থানার উদ্যোগে দোয়া ও মহাসমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হেফাজতে ইসলাম কাপাসিয়া থানার উদ্যোগে দোয়া ও মহাসমাবেশ

শাপলা চত্বরে শহীদ, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে শহীদ ও বন্যাকবলিত বিপর্যস্ত মানবতার জন্য দোয়া ও মহাসামাবেশের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, কাপাসিয়া থানা শাখা।

রোববার (১ সেপ্টেম্বর) বাদ জোহর থেকে কাপাসিয়া বাসস্ট্যান্ড কাপাসিয়া, গাজীপুরে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল-হাবীব।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, হেফাজতে ইসলাম বাংলাদেশের অর্থ সম্পাদক মুফতি মুনির হোসেন কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলার সিনিয়র সহ সভাপতি মুফতি লেহাজ উদ্দিন ভূঁইয়া, মাদরাসাতু দাওয়াতিল ইসলাম ঢাকার পরিচালক মুফতি মাহমুদ হাসান গুনবী, হেফাজতে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলার মহাসচিব মাওলানা ফজলুর রহমান, হেফাজতে ইসলাম বাংলাদেশের সদস্য মুফতি আব্দুল মালেক।

মহাসমাবেশে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কাপাসিয়া থানা শাখার আমীর মাওলানা আব্দুস সবুর কাসেমী।

যাতায়াত- দেশের যেকোনো প্রান্ত থেকে গাজীপুর জেলার কাপাসিয়া থানার বাসস্ট্যান্ডে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ