মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


ধর্ম উপদেষ্টার সাথে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির সৌজন্য সাক্ষাৎ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ সাখাওয়াত হোসেন :

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ খালিদ হোসেন এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির এক প্রতিনিধি দল। 
শনিবার (৭ সেপ্টেম্বর) রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন এর মিলনায়তনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

শিক্ষক প্রতিনিধি দল এসময়ে ধর্ম উপদেষ্টাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং প্রয়োজনীয় বিষয়ে মতবিনিময় করে "বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি" রাজশাহী বিভাগীয় কমিটির পক্ষ থেকে একটি স্মারকলিপি পেশ করেন।