বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি)ট্রেজারার, বাউবি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক মোস্তফা আজাদ কামালের পদত্যাগের দাবি জানিয়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে শিক্ষা সচিবের কাছে পাঠানো এক চিঠিতে ট্রেজারারের পদত্যাগের দাবি জানিয়ে তারা লেখে, আমরা সারাদেশের শিক্ষার্থীবৃন্দ শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামে ভর্তি হয়েছিলাম। ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধের কারণে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় আমাদের শিক্ষা জীবন সেশনজটের মধ্যে পতিত হয়েছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরà