মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৬ কিলোমিটার যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও চালকরা চরম দুর্ভোগে পড়েছেন।

জানা গেছে, বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর নামক এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে যায়। এতে যানজটের সৃষ্টি হয়, যা পরবর্তীতে গজারিয়া পর্যন্ত চলে আসে।

মহাসড়কের গজারিয়া ও দাউদকান্দি অংশ মিলিয়ে প্রায় ২৬ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজট দেখা দেয়।

একাধিক যাত্রী ও চালক জানান, প্রথমে কুমিল্লাগামী লেনে যানজট থাকলেও পরবর্তীতে ঢাকাগামী লেনেও যানজটের সৃষ্টি হয়। যার কারণে ১০ মিনিটের গন্তব্যে যেতে দেড় ঘণ্টারও বেশি লাগছে। ট্রাফিক আইন না মেনে অনেক চালক উল্টো পথে গাড়ি চালিয়ে যানজটের সৃষ্টি করেছেন।

কুমিল্লাগামী মাইক্রোবাস চালক মফিজুল ইসলাম বলেন, মেঘনা টোল প্লাজা থেকেই যানজট পেয়েছি। দেড় ঘণ্টায় ভবেরচর বাসস্ট্যান্ডে আসতে পেরেছি। জানি না কখন কুমিল্লা পৌঁছাব। প্রথমে কুমিল্লাগামী লেনে যানজট