নোয়াখালী হাতিয়ার বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে চারটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় অনেক জেলে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন হাতিয়ার ট্রলার মালিক সমিতির সদস্য লুৎফুল্লাহিল মজিব নিশান।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাতিয়ার আমতলিসহ বিভিন্ন পয়েন্টে ট্রলারগুলো ডুবে যায়। নিখোঁজ জেলেদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। তবে তাদের বাড়ি হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বলে জানা গেছে।
স্থানীয়ভাবে জানা গেছে, আমতলী ঘাটের একটি, বুড়ির দোনা ঘাটের দুটি, কাদেরিয়া ঘাটের একটি ট্রলার ডুবে গেছে। এছাড়া, আরো কয়েকটি ট্রলার নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
হাতিয়ার ট্রলার মালিক সমিতির সদস্য লুৎফুল্লাহিল মজিব নিশান বলেন, ‘আজ সন্ধ্যায় বৈরী আবহাওয়ার মধ্যে নিরাপদে ফিরতে গিয়ে ট্রলারগুলো ডুবে যায়। প্রাথমিকভাবে চারটি ট্রলার ডুবে যাওয়ার তথ্à¦