রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া

দীঘিনালায় ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ির দীঘিনালা

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ৯দফা প্রস্তাবনা বাস্তবায়নের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫সেপ্টেম্বর)রবিবার বিকাল ৩ টায় উপজেলার বোয়ালখালী কল্প রঞ্জন মাঠে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা শাখার সভাপতি আব্দুল খালেক এর সভাপতিত্বে সেক্রেটারী আনোয়াী হোসেন ও যুব নেতা দেলোয়ার হোসাইন এর যৌথ সঞ্চালনায় গণ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারি মাওলানা কাউছার আজিজ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম মোহাম্মদপুরী ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা বশির উদ্দিন।

সমাবেশে বক্তাগণ বলেন, স্বাধীনতার পর থেকে যারাই রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে সবাই দুর্নীতি, দুঃশাসন,অন্যায় ও অবিচারের সাথে জড়িত ছিল। যারা মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন করেছে এদেরকে আর সাধারণ  মানুষ ক্ষমতায় দেখতে চায় না।তাই আগামীর কল্যাণকর  বাংলাদেশ গড়ার লক্ষ্যে পীর সাহেব চরমোনাইর কোন বিকল্প নেই।সাম্য ও মানবিকমর্যাদা নিশ্চিত কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে  সমবেত হওয়ার আহ্বান জানান বক্তারা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ