রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে হাফেজ্জী হুজুর (রহঃ) এর মাদরাসা সংলগ্ন আহমাদ অর্গানিক শপের বর্ষপূর্তি অনুষ্ঠান ও ‘আহমাদ শপ বিডি’র ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এক ব্যাতিক্রমী পুরস্কারের ঘোষণা দেন তরুন আলেম উদ্যোক্তা, ‘আহমাদ শপ বিডি’র কর্ণধার মাওলানা আহমাদ মহিউদ্দীন।
তিনি জানান, অনেকেই অনেক চটকদার পুরস্কারের ঘোষণা দেন। আমার জীবনের বড় স্বপ্ন ছিল পবিত্র ওমরা করা। এই স্বপ্ন আমার মত কোটি মানুষ লালন করেন। কিন্তু অর্থাভাবে তারা যেতে পারেন না। তাই আমি আমার ক্রেতাদের জন্য পবিত্র ওমরা পুরস্কার ঘোষণা করেছি। আহমাদ ফুড বিডির নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্য থেকে যারা ফ্যামিলি কম্বোসহ ১ কেজি ঘি, ১ কেজি মধু, ১কেজি চিয়া সিড, ১০ লিটার সরিষার তেল ক্রয় করবে তাদের মধ্য হতে লটারি মাধ্যমে একজনকে আমার শপের পক্ষ থেকে পবিত্র ওমরা করাবো ইনশাআল্লাহ। এছাড়াও আরো দুজনকে পবিত্র ওমরার টিকেট এবং ভিসা পুরস্কার হিসেবে দিব ইনশাআল্লাহ।