রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী

ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে গওহরডাঙ্গা বোর্ডের সমাবেশ ২ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদ জানিয়ে আগামী ২ অক্টোবর বুধবার সকাল ১০ টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশ।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল দশটায় বোর্ডের এক খাস মজলিসে এ কর্মসূচী ঘোষণা করা হয়।

মজলিসে সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি ও গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমিন।

আরো উপস্থিত ছিলেন বোর্ডের ভারপ্রাপ্ত মহাসচিব মুফতি নুরুল ইসলাম, নায়েবে সদর মাওলানা কবিরুল ইসলাম, মাওলানা আব্দুচ্ছালাম, মুফতি উসামা আমিন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা ঝিনাত আলী, মাওলানা শহিদুল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা শাফায়াত, মাওলানা মাহদি, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা হায়াত আলী, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা আবাদুর রহমান, মাওলানা নিজামুদ্দিন, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আমিনুল্লাহ, মাওলানা আবু সালেহ, মাওলানা ইমরুল কায়েস, মাওলানা মোস্তফা কাসেম, মাওলানা মাকসুদুল হক প্রমুখ নেতৃবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ