রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী

বিশ্বনবী সা. কে কটূক্তির প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি

বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তি এবং বিজেপি নেতা কর্তৃক সমর্থনের প্রতিবাদে আলোচনা সভা এবং বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা উলামা পরিষদ ও তাওহীদি। বৃষ্টি উপেক্ষা করে দল বল নির্বিশেষ হাজার হাজার মানুষের ঢল নামে এ মিছিলে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা ঈদগাহ মাদরাসা মাঠ থেকে  এক বিক্ষোভ মিছিল বের হয়ে ভাঙ্গা বিশ্বরোড হয়ে প্রধান প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পূনরায় ঈদগাহ মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।

বক্তারা মহানবী হযরত মুহম্মদ  সা. কে কটুক্তিকারী ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপি সাংসদ নিতেশ রানের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। এ সময় বিক্ষোভকারীরা প্রতিবাদ সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেষ্টুন প্রদর্শন করেন এবং নানা শ্লোগান দেন।

উলামা পরিষদের ভাঙ্গা উপজেলা সভাপতি  মাওলানা শফিকুল ইসলাম মাদানীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, মাওলানা ইসহাক মোল্লা, মাওলানা আবুল খায়ের সেলিম, মাওলানা ত্বলহা, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মাহবুবুল হক, মাওলানা সরোয়ার, মাওলানা হেলাল উদ্দীন আবরার, মাওলানা মোঃ ইব্রাহিম প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ