সুনামগঞ্জ প্রতিনিধি
দীর্ঘ এক যুগ পর দেশে ফিরছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কয়ছর এম আহমদ। মঙ্গলবার তিনি সুনামগঞ্জের জগন্নাথপুরে আসবেন।
একই সময়ে তার সঙ্গে দেশে ফিরবেন শেখ হাসিনা সরকারের রোষানলে পড়ে নির্বাসিত আরও ৮৫ জন প্রবাসী নেতা। তাদের আগমনে উপজেলাজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎবের আমেজ বিরাজ করছে। এর সত্যতা নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহিম শাহীন।
এই উপলক্ষে গত রোববার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংà