ফেনী প্রতিনিধি
আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ফেনীতে স্মরণকালের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অটোরিকশা দিতে এসেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ। সোমবার ফেনীর মিজান ময়দানে অটোরিকশা বিতরণ কার্যক্রমের মধ্য দিয়ে ৭১ কোটি টাকার পুনর্বাসন কার্যক্রম প্রকল্পের উদ্বোধন করেন।
শায়খ আহমাদুল্লাহ বলেন, সারাদেশের দুর্গত এলাকায় ১ হাজার ৫০০ ঘর করে দেওয়া হবে। যেগুলোতে আনুমানিক ৪০ কোটি টাকা খরচ হতে পারে। গৃহায়ণ প্রকল্পের পাশাপাশি দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম রয়েছে।