জেসমিন প্রামানিক, চাটমোহর (পাবনা)
দ্বিতীয় শ্রেণিতে পড়া অবস্থায় স্কুল থেকে বাড়ি ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জমেলা খাতুন (৪২)। রাত পার হতেই হাত-পা বাঁকা হয়ে যায় তার। দিনমজুর বাবা অভাবের কারণে মেয়েকে ভালো চিকিৎসা দিতে পারেননি। একটা সময় শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েন জামেলা। ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ থাকলেও আর কখনও স্কুলে যাওয়া হয়নি তার। তবে, হাল ছাড়েননি জমেলা। স্থানীয় এক হাফেজের কাছে পবিত্র কুরআন শরিফ পড়া শুরু করেন। এরপর পুরো কুরআন শরিফ আয়ত্বে আনার পর প্রায় ১৮ বছর ধরে কুরআন শরিফ শিক্ষা দিচ্ছেন জমেলা খাতুন।
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের ডেফলচড়া গ্রামের মৃত জমশের আলীর বড় মেয়ে জমেলার বাড়ির উঠোনে প্রতিদিন ‘কুরআন শিক্ষার পাঠশালায়’কুরআন শরিফ শিখতে আসেন বয়োবৃদ্ধ নারী থেকে শুরু করে শিশু-কিশোররা। পবিত্à¦