বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


নতুনদের ভিড়ে পুরনোদের অবমূল্যায়ন যেন না হয় : বাদশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ব্যাংক, বীমা, বিদ্যুৎ ও পরিবহনসহ সকল সেক্টর থেকে বিএনপিপন্থী শ্রমিকদের চাকরি থেকে বরখাস্ত করেছে। বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন চালিয়েছে। নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। নতুনের ভিড়ে যেন পুরনোরা হারিয়ে না যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- ‘অতীতের চেয়ে এই নির্বাচন অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জ হবে। তাই জাতীয় নির্বাচনের আগেই সকল শ্রমিক সংগঠনকে সুসংগঠিত হতে হবে।’

বুধবার বগুড়া জেলা শ্রমিক দলের সাংগঠনিক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাদশা।

শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুলের পরিচালনায় সাংগঠনিক কর্মী সভায় সম্মানিত অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ à¦