মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে অ্যাডভোকেট সরদার জয়নাল আবেদিন হত্যা মামলায় আইনজীবীর মাধ্যমে আদালতে আইনি সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন আসামি পক্ষের লোকজন। মঙ্গলবার সকালে মাদারীপুরে নতুন শহর এলাকার একজন সাংবাদিকের অফিসে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। এসময় হত্যা মামলার ঘটনায় আসামিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে হত্যা মামলার প্রধান আসামি ফারুক মাতুব্বরের স্ত্রী আরফিন অভিযোগ করে বলেন, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট সরদার জয়নাল আবেদিনকে তাঁতিবাড়ি এলাকায় ব্যাপক মারধর করে সন্ত্রাসীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী মায়া আক্তার বাদী হয়ে ১২ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন। এই হত্যা মামলায় আরফিনের স্বামী মোস্তফাপুর বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজের অধ্যক্ষ ফারুক মাতুব্বরকে ১নং