সাভার (ঢাকা) প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক নারী শিক্ষার্থী। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফসানা করিম রাচি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী (জাবি) বেগম খালেদা জিয়া আবাসিক হলের ছাত্রী ছিলেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হন। পরে তাকে জাবি মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতà