শেখ নয়ন ফয়েজী, সাভার (ঢাকা) প্রতিনিধি:
নিহত স্ত্রীর মরদেহ ঢাকা মেডিক্যাল থেকে মানিকগঞ্জ নিয়ে যাবার পথে লাশবাহী গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে ফরিদুল ইসলাম (৩৪) নামে একজন নিহত হয়েছেন। গাড়িতে থাকা আরও অন্তত ৫ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বালিথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদুল ইসলাম পাবনা জেলা রাজাপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে নিহত স্ত্রীর মরদেহ ঢাকা থেকে মানিকগঞ্জ নিয়ে যাবার পথে মরদেহবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এ সময় ফরিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়à