সিলেট প্রতিনিধি
ইনসাফভিত্তিক রাষ্ট্রপ্রতিষ্ঠার দাবিতে জমিয়তে উলামায়ে ইসলাম আগামী শনিবার সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে মহাসমাবেশ করবে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সবার সহযোগিতা কামনা করেছেন দলটির নেতারা।
জুলাই বিপ্লবের বিভিন্ন দিক তুলে ধরে সংবাদ সম্মেলনে নেতারা বলেছেন, তারা অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কার্যকলাপে চিন্তিত, উদ্বিগ্ন। রাষ্ট্রীয় পর্যায়ে বে-ইনসাফ হচ্ছে। বিপ্লবের চেতনা ক্রমশ অবহেলিত ও গৌণ হয়ে যাচ্ছে। নির্বাচন নিয়েও নানা সংশয় ও সন্দেহ জন্ম নিয়েছে বলেও তারা মন্তব্য করেন।
দলীয় কার্যালয়ে জেলা উত্তর দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের জেলা দক্ষিণের সভাপতি মাওলানা মুজিবুর রহমান। লিখিত বক্তব্যে তিনি ভারতীয় উপমহাদেশের ধর্ম ও রাজনীতিতে জমিয়তে