রংপুর ব্যুরো
রংপুর বিভাগীয় লেখক পরিষদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় রঙ্গপুর সাহিত্য পরিষৎ মিলনায়তনে সংগঠনের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রংপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কাজী মো. জুননুনকে সভাপতি, লেখক ও সংবাদকর্মী জাকির আহমদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা দেন উপদেষ্টা পরিষদ সদস্য শিক্ষাবিদ ও লেখক প্রফেসর ড. এ.আই.এম. মুসা।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি এসএম সাথী বেগম, সহসভাপতি রশীদুল ইসলাম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল আলম অপু, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজ রহমান, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক দীপক সরকার তপু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মজনুর রহমান, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোকাদ্দেস-এ-রাব্বী, অর্থ বিষয়ক সম্পাদক লায়লা শিরিনা, প্রচার সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, সহ-প্রচার সম্পাদক নুর মোহাম্মদ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুবাশ্বির দুহা