বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’ ‘শাতিমের বিধান’—একটি গবেষণামূলক গ্রন্থ

খেজুরের রসের স্বাদ নিতে বাগানে মানুষের ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

খেজুরের রস দেখলেই স্বাদ নেওয়ার ইচ্ছা হয় না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। পায়েস বা পিঠা যদি খেজুরের গুড় দিয়ে তৈরি করা হয়, তার মজাই তো আলাদা। ভোরের কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে আভা ছড়াতে শুরু করেছে সূর্য। এরই মাঝে টাটকা রসের স্বাদ নিতে শীত আর কুয়াশা উপেক্ষা করে বাগানে ভিড় করছেন রসপ্রেমীরা। এদিকে শিশিরসিক্ত নরম ঘাস মাড়িয়ে হাঁড়িভরা খেজুরের রস গাছ থেকে নামিয়ে আনছেন গাছিরা। সেই রস জ্বাল দিয়ে তৈরি হচ্ছে সুস্বাদু খেজুরের গুড়। এমন দৃশ্য চোখে পড়ে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের বোচাপুকুর গ্রামের খেজুরবাগানে।

জানা যায়, ঠাকুরগাঁও সুগার মিলের ১৬ বিঘা জমিতে রোপণ করা সাত শতাধিক ছোট বড় খেজুরের গাছ নিয়ে গড়ে উঠেছে এই বাগান। বাগানটি সাড়ে ৮ লক্ষ টাকা দিয়ে দুই বছরের জন্য লিজ নিয়েছেন মো. সেলম নামে এক ব্যক্তি।