রংপুর ব্যুরো
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র বন্ধ না করলে বাংলাদেশের সকল ভারতীয় পণ্য ও মিডিয়া বর্জনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার রাতে প্রেসক্লাবের সামনে রংপুর জেলা ও মহানগর কমিটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য দেন- জাতীয় নাগরিক কমিটি রংপুরের সদস্য সচিব আলমগীর নয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা আহ্বায়ক ইমরান হোসেন, মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, জেলা সদস্য সচিব ডা.