বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

সিরাজগঞ্জে ১৫ পুলিশ হত্যা মামলার আসামি মান্নান ফকির গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, অস্ত্র লুট ও ১৫ পুলিশ হত্যা মামলার আসামি তাঁত ব্যবসায়ী মান্নান ফকিরকে (৪৮) কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২ ডিসেম্বর) যমুনা নদীর আজুগড়া বাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী। পরে সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন এরশাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মান্নান ফকিরের বিরুদ্ধে বিস্ফোরক, সংঘর্ষ ও বালু লুটের ৭টি মামলা রয়েছে। এছাড়া ১৫ পুলিশ হত্যা মামলারও আসামি তিনি। মান্নান ফকির এনায়েতপুর থানার আজুগড়া গাবেরপাড়ার