শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মাদারীপুরে কবরস্থানে মিলল ২০ হাতবোমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতি‌নি‌ধি

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠ্যাংগামারা এলাকার পাতাবালি থেকে ২০টি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৬টায় এ হাতবোমা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠ্যাংগামারা গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিয়মিত বোমাবাজি হয়ে আসছিল। গোপন সংবাদে শুক্রবার সন্ধ্যায় ঠ্যাংগামারা গ্রামের পাতাবালি এলাকায় অভিযান চালিয়ে সামসুল হক বেপারীর পারিবারিক কবরস্থান থেকে দুই বালতি ভরা অবস্থায় ২০টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি মো. হুমায়ুন কবীর। তিনি বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এর আগেও বেশ কিছু হাত‌বোমা উদ্ধার করা হ‌য়ে‌ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ