রংপুর ব্যুরো
রংপুর বিভাগের বিভিন্ন হাট-বাজারে সয়াবিন তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। গত এক মাস থেকে সরবরাহ কম থাকার অজুহাতে বিক্রেতারা ক্রেতাদের কাজ থেকে ইচ্ছে মতো মূল্য আদায় করছে। রবিবার রংপুরের বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়।
অভিযোগ রয়েছে, ৫ লিটরের বিভিন্ন ব্যান্ডের বোতলজাত সয়াবিন তেল ৮১৮ টাকার পরিবর্তে ক্রেতাদের কাজ থেকে ৮৬০ টাকা করে নেয়া হচ্ছে। আর খোলা সয়াবিন তেল কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৯৫ টাকা দরে। গত এক মাস ধরে এ অবস্থা বিরাজ করলেও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে করে ক্রেতাদের কেজিপ্রতি ২০ টাকা বেশি দরে সয়াবিন তেল ক্রয় করতে হচ্ছে।
জানা যায়, রংপুরের বিভিন্ন নামিদামি কোম্পানির ডিলারদের মধ্যে রà§