বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


‘নড়াইলে ছাত্রীকে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ মনগড়া’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের বিলদুড়িয়া গ্রামের অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ মনগড়া ও ষড়যন্ত্র বলে দাবি করেছেন দায়িত্বরত নারী পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা। নড়াইলের কালিয়া থানাসহ ঢাকার সাভার ও আশুলিয়া থানার কাগজপত্র বিশ্লেষণ করেও ভুক্তভোগীর বক্তব্যের সাথে অমিল পাওয়া গেছে। 

থানার কাগজপত্র অনুযায়ী গত বৃস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে আশুলিয়া থানার সহযোগিতায় ভুক্তভোগীকে উদ্ধার অভিযানে যায় কালিয়া থানা পুলিশ। এরপর রাত ১২টার দিকে আশুলিয়ার বাইপাইলের ভাইরাল বিউটি বা ক্রীম বিউটি আপার পারলারের পাশের বাসা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। ভুক্তভোগীকে সাভার থানায় রেখে আরেকটি অভিযানে যায় কালিয়া থানা পুলিশের ওই টিম। পরবর্তীতে ভুক্তভোগীকে নিয়ে সাভার থানা থেকে কালিয়া থানার উদ্দেশ্যে গত শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে রওনা হয় পুলিশ। কর্তৃপক্ষের অনুমতি নিয়