শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

হত্যা মামলায় হিলিতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৩নং আলীহাট ইউনিয়ন চেয়ারম্যান আবু সুফিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আলীহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রোববার রাত সোয়া ৯টার দিকে উপজেলা আলীহাট ইউনিয়নের কাশিয়াডাংগা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি আবু সুফিয়ান কাশিয়াডাংগা গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি সুজন মিঞা।

ওসি সুজন মিঞা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার ৭নং আসামি আবু সুফিয়ানকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি আলীহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ