বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্য খড়ের ঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

আধুনিক যুগেও গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এখনো খড়ের তৈরি ঘরে বসবাস করছে ভারতীয় সীমান্তঘেঁষা রাজাগাঁও গ্রামে বেশ কয়েকটি পরিবার। কালের প্রবাহে দিন যতই যাচ্ছে ততই হারিয়ে যেতে বসেছে খড়ের ছাউনির ঘর। এক সময় দেশের প্রতিটি গ্রামে বা মহল্লায় সেই চিরচেনা খড়ের ঘরের প্রচলন ছিল। গ্রামের মানুষের বসবাসের জন্য খড়ের তৈরি ঘর ছাড়া চিন্তাই করা যেত না। গ্রাম বাংলায় মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে নব্বই দশক পর্যন্ত প্রায় প্রতিজন মানুষ খড়ের ঘরে বসবাস করতেন। রূপসী-গ্রাম বাংলার ঐতিহ্য খড়ের ছাউনির তৈরি ঘর এখন প্রায় বিলুপ্তির পথে। আধুনিকতার ছোঁয়ায় কালের বিবর্তনে খড়ের তৈরি ঘর বিলুপ্তির পথে বললেই চলে।

কিন্তু শহরের রঙিন বাতি আর চাকচিক্যের মধ্যে যেখানে কোটি কোটি মানুষের বসবাস, ঠিক একই সময়ে পুরোনো ঐতিহ্য ও বাপ-দাদার স্মৃতিকে আগলে রাখতে সেই সত্তর বা আশির দশকের খড়ের ঘরেই জীবনযাপন করছেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা ধামোর ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা রাজাগাঁও গ্রামের বেশ কয়েকটি পরিবার। শুধু শোবার ঘরই নয়, রান্নাঘর, গোয়ালঘর এমনকি গোলাঘরও তারা তৈরি করেছেন খড় দিয়ে। অর্থবিত্ত, ধনসম্পদ ও ফসলি জমি