নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে কৃষকদলের নেতাকর্মীরা নানা রঙের ব্যানার, ফেস্টুন, গরুর গাড়ি নিয়ে কৃষাণ-কৃষাণী সেজে ও ব্যান্ড দল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। দুপুর ১২টায় বগুড়া শহরের আলতাফুনেচ্ছা খেলার মাঠে সমাবেশ ও র্যালির আগে কেককাটা, বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
জেলা কৃষকদলের আহবায়ক সাইফুল ইসলাম রনির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। জেলা কৃষকদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এনামুল হক সুমনের পরিচালনা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক মেয়র একেএম মাহবুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, কৃà¦