রংপুর ব্যুরো
আমন ধানের ভরা মৌসুমেও লাগামহীনভাবে চালের বাজার অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে রংপুর অঞ্চলে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৪ থেকে ৫ টাকা। চালের বাজার এখন সিন্ডিকেটের দখলে থাকার কারণে বেড়েছে চলছে চালের দাম এমন দাবি করেছেন পাইকারি ব্যবসায়ীরা। চালের আড়তদার ও মিল মালিকরা বলেন, ধানের সংকটের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সংকটে পড়েছে মধ্যবিত্ত ও দিনমজুর পরিবারগুলো।
রংপুরের মাহিগঞ্জ চালের আড়তে দেখা যায়, প্রতি ২৫কেজি ওজনের চালের বস্তায় দাম বেড়েছে ২০০ থেকে আড়াইশ টাকা। একই পরিস্থিতি লক্ষ্য করা যায় রংপুর সিটি বাজারের চালের পাইকারি দোকানগুলোতে। খুচরা পর্যায়ে গত সপ্তাহের চেয়ে কেজিতে ৩ থেকে ৪ টাকা বেশি দামে চাল বিক্রি হচ্ছে। বাজারে এখন মোটা জাতের স্বর্ণা চালের দাম বেড়েছে। বিক্রি হচ্ছে কেজিতে ৪৩ থেকে ৪৬ টাকায়। গত এক সপ্তাহ আগে ছিল ৪০ থেকে ৪২ টাকা। একইভাবে এক সপ্তাহ আগে চিকন জাতের চাল মিনিকেট বাজারে পাওয়া যেত ৬৯ টাকা থেকে ৭২ টাকা কেজিতে। যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৭২ থেকে ৭৩ টাকা প্রতি কেজি। রংপুর, কুড়িগ