রংপুর ব্যুরো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শহীদ আবু সাঈদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন- সমন্বয়ক শামসুর রহমান সুমন, রাকিব মুরাদ, রহমত আলী, ফাহিম ইয়ালমিন, আশিকুজ্জামান জয়, জাহিদ হাসান জয় প্রমুখ।
এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমন সরকার বলেন, আবু সাঈদ হত্যার চার মাস পার হলেও মামলার এজাহারভুক্ত ছà¦