শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ফেনীতে যুবলীগ নেতাসহ গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজী পৌর যুবলীগের সভাপতি নাছির উদ্দিন অপু ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল জলিলকে পৃথক স্থান থেকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ ও বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশ।

শনিবার সকালে ঢাকা শাহজালাল বিমান বন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ নাছির উদ্দিন অপু এবং বিকালে উপজেলার চানমিয়ার দোকানের সামনে থেকে আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়।

জানা যায়, নাছির উদ্দিন অপু দেশের বাইরে চলে যাওয়ার সময় গোপন সংবাদে তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করে বিমান বন্দর থানা হস্তান্তর করে। আব্দুল জলিলকে স্থানীয় এলাকা থেকে গ্রেফতার করা হয়। উভয়ের বিরুদ্ধে ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও অস্ত্র মামলা রয়েছে।

নাছির উদ্দিন অপু উত্তর চরছান্দিয়া গ্রামের মৃত মৌলভী মফিজুর রহমান এবং আব্দুল জলিল দক্ষিণ চর সাহাভিকারী গ্রামের নবী আলমের পুত্র।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়জিদ আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ