নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে প্রবাসী স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী লিমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, রোববার দিবাগত রাতে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাঁশতলা গ্রামের ছিদ্দিক চৌকিদার বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন (৩৩) একই গ্রামের সায়েদুল হকের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে লিমাকে বিয়ে করেন সৌদি আরব প্রবাসী ইসমাইল। এক সপ্তাহ আগে তিনি দেশে ফিরেন। রোববার রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। ইসমাইল স্ত্রীসহ আলাদা ঘরে ঘুমিয়ে পড়েন। স্ত্রীর সাথে পারিবারিক বিভিন্ন বিষয়ে কথা কাটাকাà¦