শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

চাঁদপুরের কচুয়ায় সাদপন্থীদের বয়কটের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আল আমিন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

টঙ্গী তুরাগ পাড়ে ইজতেমার মাঠে সাদপন্থী কর্তৃক অতর্কিত হামলার তীব্র নিন্দা ও ৩ জন নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যার বিচার এবং সাদপন্থীদের সকল কার্যক্রম বন্ধের দাবিতে কচুয়া উপজেলা উলামা মাশায়েখ ও তাওহীদী জনতার ব্যানারে গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

কচুয়া কেন্দ্রীয় মার্কাজ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের কচুয়া বিশ্বরোড ফায়ার সার্ভিসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কচুয়া ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়্যাহ এর নাজেমে ইমতিহান মাওলানা সানাউল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন কচুয়া উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি ও কচুয়া জামিয়া আহমাদিয়ার প্রিন্সিপাল মাওলানা আবু হানিফ, কচুয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও জামিয়া আহমাদিয়ার শাইখুল হাদিস মুফতি মাহবুবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলার সভাপতি, দাওয়াত ও তাবলীগের কচুয়া উপজেলার দায়িত্বশীল মুফতি নুরুল ইসলাম, কচুয়া উপজেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মুফতি শাহজালাল ইব্রাহিমি, রহিমানগর কওমি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হুসাইন আহমদ সহ অনেক উলামায়ে কেরাম বক্তব্য রাখেন।

মানববন্ধন থেকে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে টঙ্গী ইজতেমা মাঠে সাদপন্থী কর্তৃক হামলা ও তিনজন নিরপরাধ মানুষকে খুনের বিচারের দাবি জানান। সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে তাদের কার্যক্রম বন্ধের দাবি জানান। এবং কচুয়াতে সাদপন্থীদের বয়কটের ঘোষণা দেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ