ইমরুল কায়েস, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৩টার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।
গ্রেফতার ছাত্রলীগ নেতার নাম শাহাজাদা আলম (৩২)। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পৌরসদরের সাহেবপাড়া গ্রামের সৈয়দ মনজুর আলমের ছেলে। তিনি সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।