জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় একজন রিকশাচালকের স্যালুট জানানো একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। সম্প্রতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ সেলের সম্পাদক হাসান ইনাম, এই রিকশাচালক সুজন কে খুঁজে বের করেন। তিনি সুজনকে উপদেষ্টা নাহিদ ইসলামের বাসায় নিয়ে যান, যাকে সুজন দীর্ঘদিন ধরে দেখতে চেয়েছিলেন। এই সাক্ষাতের পর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক স্ট্যাটাসে এই ঘটনার কথা উল্লেখ করেন এবং তিনি জানান তার জন্য স্থায়ী কোনো ব্যবস্থা করতে তারা চেষ্টা করছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজের পোস্টে বলা হয়, সুজন মামার স্যালুটের ছবিটার কথা মনে আছে আপনাদের? আমরা সুজন মামাকে খুঁজে বের করেছি। জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল থেকে আমরা জুলাইর আইকনিক ফিগারদের খুঁজে বের করার উদ্যোগ নিয়েছিলাম।
মামা অনেক কষ্টের সাথে বললেন, ‘ভাইরাল হওয়ার পর অনেকেই মনে করে আমি অনেক কিছুই পাইছি, কিন্তু আমি তো কিছুই পাই নাই।‘ সুজন মামা রাস্তার মোড়ে মোড়ে নিজের স্যালুট দেয়ার ছবি দেখে এক পত্রিকা অফিসে কল দিয়ে জানতে চেয়েছিলেন, এইযে তার ছবি দিয়ে বিজ্ঞাপন করা হচà§