বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

দুপুরে মঞ্চে উঠবেন আজহারী, রাত থেকেই মানুষের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দিবেন বিশিষ্ট ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিলকে ঘিরে নগরীতে উৎসবের আমেজ বইছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহে তিনি প্রধান বক্তা হিসেবে মাহফিলে অংশগ্রহণ করবেন। এ উপলক্ষে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে রাতেই মানুষের ঢল নেমেছে।

শুক্রবার রাতেই দেখা গেছে, ধর্মপ্রাণ মুসল্লিরা একে একে মাহফিলের ময়দানে আসছেন। অনেকে ময়মনসিংহ বিভাগ ছাড়াও বিভিন্ন জেলা-উপজেলা থেকে এসেছেন। কেউ একা, কেউ পরিবারের সদস্যদের নিয়ে, কেউ বন্ধুদের নিয়ে, আবার কেউ পরিচিতজনদের সঙ্গে করে নিয়ে এসেছেন। কম্বলসহ মাফলার, সোয়েটার, চাদর নিয়ে এসেছেন তারা।

জামালপুর সদর থেকে এসেছেন দিদারুল আলম। শুক্রবার বিকেলে ময়দানে এসেছেন। তিনি বলেন, আমার পছন্দের হুজুর মিজানুর রহমান আজহারী। তার অসংখ্য ওয়াজ ইউটিউবে শুনেছি। সকালে এলে মঞ্চের কাছাকাছি স্থানে জায়গা পাওয়া সম্ভব না। তাই এবাà