সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প

ঘাতক ট্রাক কেড়ে নিলো হাফেজ জোনায়েদের প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় হাফেজ জোনায়েদ (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের খলসি বটতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ জোনায়েদ সাপমারা ইউনিয়নের কোগারিয়া গ্রামের বাসিন্দা। তিনি চকরহিমাপুর নূরানী মাদরাসায় শিক্ষকতা করতেন।

জানা যায়, গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের খলসি বটতলা এলাকায় অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে জোনায়েদ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের অনুরোধে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ