মানিকগঞ্জের সিংগাইরে মদ্যপ অবস্থায় থানায় ঢুকে এজাহারভুক্ত আসামিকে ছাড়িয়ে নিতে চাওয়া ও পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে সিংগাইর থানা চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সরকার জীবন (৪৪) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৫)।
সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) পার্থ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সিংগাইর থানার নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর রাত ৯টার দিকে কয়েকজন লোক থানায় এসে এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেয়। এ সমà§