বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান, নড়াইল

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার তিনটি মামলায় নড়াইলের লোহাগড়া উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মোস্তফা কামাল লিওনসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪৮ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে লোহাগড়া আমলী আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা চৌধুরী এ আদেশ দেন। এ সময় আদালত চত্বরে সেনাবাহিনী, পুলিশসহ আইন-শৃঙ্খলাবাহিনীর কঠোর তৎপরতা লক্ষ্য করা গেছে।

নড়াইল জজকোর্টের পিপি অ্যাডভোকেট এস এম আব্দুল হক বলেন, গত বছরের ৪ আগস্ট নড়াইলের লোহাগড়ায় বৈষম্যà